কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি: কাপাসিয়া উপজেলা যুব মহিলা লীগের আয়োজনে বর্ধিত সভা হয়েছে। পূর্ণাঙ্গ কমিটির গঠন উপলক্ষে উপজেলা আ’লীগ দলীয় কার্যালয়ে ৭ ডিসেম্বর শনিবার দুপুরে এ সভা অনুষ্ঠিত হয়।
কাপাসিয়া উপজেলা শাখার সভাপতি ওম্মে সালমা’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শামীমা নাছরিন শিখা’র সঞ্চালনায় সভায় প্রধান বক্তা ছিলেন জেলা যুব মহিলা লীগের আহবায়ক শর্মিলী দাস মিলি, বিশেষ বক্তা হিসেবে বক্তব্য রাখেন জেলা যুব মহিলা লীগের যুগ্ম আহবায়ক আমিনা খাতুন মুনমুন।
বিশেষ অতিথি ছিলেন সাবেক এমপি ও উপজেলা আ’লীগ সভাপতি মুহম্মদ শহীদুল্লাহ, সাধারণ সম্পাদক মিজানুর রহমান প্রধান, সদর ইউপি চেয়ারম্যান সাখাওয়াত হোসেন প্রধান, দূর্গাপুর ইউঃ যুবলীগের সভাপতি গাফ্ফার হোসেন।