কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি : গাজীপুরের কাপাসিয়া উপজেলা প্রাণিসম্পদ বিভাগের উদ্যোগে ও উপজেলা প্রশাসন সহযোগিতায় স্বাস্থ্য বিভাগের ডাক্তার, নার্স, স্বাস্থ্য সহকারী সহ ৮৫ জনকে করোনাভাইরাসের সংক্রমণরোধে পি পি ই (PPE- Personal Protective Equipment) বিতরণ করা হয়েছে ।
উপজেলা নির্বাহী কার্যালয়ে পি পি ই বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোসা: ইসমত আরা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ আব্দুস সালাম সরকার, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ আনিসুর রহমান, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোহাম্মদ আব্দুর রহিম, উপজেলা শিক্ষা কর্মকর্তা মাহবুবুল রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ শফিউল রহমান জোয়ারদার, উপজেলা সহকারী মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জাহাঙ্গীর আলম চৌধুরী, সাংবাদিক নূরুল আমীন সিকদার ও আকরাম হোসাইন হিরন প্রমুখ।