Wednesday, August 19

কাপাসিয়ায় হতদরিদ্র পরিবারের পাশে ছাত্রলীগ নেতা মামুন

0

কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধিঃ গাজীপুরের কাপাসিয়া উপজেলায় করোনাভাইরাস প্রাদুর্ভাব ও সংকটকালীন সময়ে অতি দরিদ্র দিনমজুর, বর্তমান সময়ের কর্মহীন বেকার ও অসচ্ছল ব্যক্তিদের বাড়ি বাড়ি গিয়ে খাদ্য সামগ্রী বিতরণ করেছেন কাপাসিয়া ডিগ্রি কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি মাহমুদুল হাসান মামুন।

গত সোমবার সকালে তার ব্যক্তিগত উদ্যোগে উপজেলার গ্রামের ভিতরের হতদরিদ্রদের মাঝে চাল, ডাল, আলু, তেল, মুড়িসহ প্রয়োজনীয় খাদ্য সামগ্রী বিতরণ করেন। তার আগে রোববার দিনব্যাপী উপজেলা শহরে জীবণুনাশক ওষধ ছিটানো, মাস্ক বিতরণ, সাধারণ শ্রমজীবী মানুষের মাঝে সচেতনতা বৃদ্ধি করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন গাজীপুর জেলা আ’লীগের সহ-সভাপতি ও কাপাসিয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান এড. মোঃ আমানত হোসেন খান, উপজেলা আ’লীগের সভাপতি মুহম্মদ শহীদুল্লাহ, কাপাসিয়া কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি মাহমুদুল হাসান মামুনসহ কলেজ শাখা ছাত্রলীগের বিভিন্ন স্তরের নেতাকর্মীবৃন্দ।

ছাত্রনেতা মামুন বলেন, অসহায় এবং বঞ্চিত মানুষের উপকারে আত্মনিবেদন করতে পারলে নিজেকে সার্থক মনে হয়। সুবিধা বঞ্চিত মানুষকে খোঁজে খোঁজে তাদের বাড়িতে খাবর পৌছে দেওয়ার চেষ্টা করছি। কয়েকটি পরিবারে খাবার দেওয়ার কাজ শেষ হয়েছে। পর্যায়ক্রমে আরো খাবার বিতরণ করা হবে।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.