Saturday, August 22

কাপাসিয়ায় হোম কোয়ারেন্টাইনে না থাকায় ৩ প্রবাসীকে ২৫ হাজার টাকা জরিমানা

0

কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের কাপাসিয়া উজেলায় হোম কোয়ারেন্টাইনে না থাকার অপরাধে তিন প্রবাসীকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আব্দুস সালাম সরকার এ জরিমানা আদায় করেন।

২১ মার্চ শনিবার দুপুরে উপজেলার দূর্গাপুর ইউনিয়নের খিলগাঁও ও নাসু মার্কেট এলাকায় মোবাইল কোর্ট পরিচলনা করে এ জরিমানা নগদ আদায় করা হয়।

খিলগাঁও এলাকার সৌদি আরব প্রবাসী ফোরকানকে ১০ হাজার টাকা, একই গ্রামের কাতার ফেরত আমির হোসেনকে ১০ হাজার টাকা এবং নাসু মার্কেট এলাকার কাতার ফেরত শহীদুল্লাহকে ৫ হাজার টাকার জরিমানা করা হয়।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.আব্দুস সালাম সরকার বলেন, প্রবাসীরা কোনোভাবেই হোম কোয়ারেন্টাইনে থাকতে রাজি হচ্ছিল না। তাই তাদের জরিমানা করা হয়েছে। সেই সঙ্গে তাদের একটি ঘরে একাই থাকার নির্দেশনা দেয়া হয়েছে। উপজেলায় ৩০ জন প্রবাসী হোম কোয়ারেন্টাইনে রয়েছে বলে তিনি জানান।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.