Sunday, August 2

কাপ্তাইয়ে কর্ণফুলী নদীতে বর্ণাঢ্য নৌ-র‍্যালির মাধ্যমে প্রতিমা বিসর্জন

0

কাপ্তাই প্রতিনিধিঃ রাঙামাটির কাপ্তাই উপজেলার কর্ণফুলী নদীতে বর্ণাঢ্য নৌ র‍্যালির মাধ্যমে অশ্রুসিক্ত নয়নে দেবী দুর্গাকে বিসর্জন করা হয়েছে। রোববার (১৩ অক্টোবর) বিকালে কাপ্তাইয়ের ৮টি পূজা মণ্ডপের প্রতিমা বিসর্জন করা হয়। এসময় হাজার হাজার ভক্তের জয়ধ্বনিতে কর্ণফুলী নদীর দু’পাশ মুখরিত হয়ে ওঠে।

এদিকে প্রতিমা বিসর্জন উপলক্ষে চন্দ্রঘোনা ফেরিতে কাপ্তাই পূজা উদযাপন কমিটির আয়োজনে এক আনন্দ র‍্যালি ও বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়। পুজা উদযাপ কমিটির সাংগঠনিক সম্পাদক বাবলু বিশ্বাস অমিতের সঞ্চালনায় সভাপতিত্ব করে সাবেক অতিরিক্ত সচিব বাবলু কুমার সাহা। প্রতিমা বিসর্জন প্রধান অতিথি ছিলেন রাঙামাটি জেলা প্রশাসক মো. মোশারফ হোসেন খান। জেলা প্রশাসক বলেন, কর্ণফুলী নদীতে বিজয়া দশমীর নান্দনিক এই আয়োজনে আসতে পেরে খুব ভালো লাগছে। রাঙামাটির প্রতিটি পূজা মন্ডপে সুন্দর, সুশৃঙ্খল পরিবেশে দূর্গাপুজা সম্পন্ন হওয়ায় তিনি সকলকে ধন্যবাদ জানান। বিশেষ অতিথি ছিলেন রাঙামাটি অতিরিক্ত জেলা প্রশাসক মো.

সাইফুল ইসলাম, নাসরীন সুলতানা(অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা), রাঙ্গামাটি পুলিশ সুপার ড.এস এম ফরহাদ হোসেন, সাবেক উপজেলা চেয়ারম্যান দিলদার হোসেন, কাপ্তাই উপজেলা নির্বাহী অফিসার মো. মহিউদ্দিন,কাপ্তাই উপজেলা সহকারি কমিশনার (ভূমি) স্বরূপ মুহুরি, কাপ্তাই সার্কেল অতিরিক্ত পুলিশ সুপার জাহিদুর রহমান, কাপ্তাই থানার ওসি মো. মাসুদ, চন্দ্রঘোনা থানার ওসি আনচারুল করিম, রাঙামাটি জেলা বিএনপি সহ- সভাপতি রহমত উল্লাহ, কাপ্তাই উপজেলা বিএনপি সভাপতি লোকমান আহামেদসহ বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিবর্গ। শুভেচ্ছা বক্তব্য রাখেন কাপ্তাই উপজেলা পূজা উদযাপন পরিষদ সভাপতি দীপক ভট্টাচার্য্য, সাধারন সম্পাদক প্রিয়তোষ ধর পিন্টু।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.