কাপ্তাই প্রতিনিধিঃ রাঙ্গামাটির কাপ্তাই উপজেলায় প্রতিটি বিদ্যালয়ের নিজ আয়োজনে যথাযোগ্য মর্যাদায় বিশ্ব শিক্ষক দিবস পালন করা হয়েছে। শনিবার (৫অক্টোবর) সকাল ১১টায় প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানর শিক্ষক, শিক্ষার্থী মিলে শিক্ষক দিবসে র্র্যালী আলোচনা সভা করা হয়। তেমনি কাপ্তাই বিউবো মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষক দিবস উপলক্ষে এক র্র্যালী করা হয়। পরে বিদ্যালয়ে এক আলোচনা সভা করা হয়। এতে সভাপতিত্ব করে বিউবো মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো.আব্দুল্লাহ আল মামুন।প্রধান অতিথি ছিলেন প্রকৌশলী সাইফুর রহমান,উপ-ব্যবস্থাপক (যাঃসঃ)কপাবিকে বিউবো কাপ্তাই। এসময় শিক্ষকরা আলোচনা সভায় বক্তব্য রাখেন। বিউবো প্রধান শিক্ষক জানান দিবসটি উপলক্ষে শিক্ষার্থীরা শিক্ষকদের বিভিন্ন রকমের শুভেচ্ছা কার্ড ও নানা রঙের উপহার প্রদান করে।