কাপ্তাইয়ে সম্প্রীতি সুরক্ষায় মতবিনিময় সভা

0

কাপ্তাই প্রতিনিধিঃ রাঙামাটির কাপ্তাই উপজেলায় সামাজিক সম্প্রীতি সুরক্ষায় উপজেলা প্রশাসনের আয়োজনে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (২২ সেপ্টেম্বর) সকালে কাপ্তাই উপজেলা পরিষদ মিলনায়তন ‘কিন্নরি’তে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করে

কাপ্তাই উপজেলা নির্বাহী অফিসার মো. মহিউদ্দীন। মতবিনিময় সভায় কাপ্তাই উপজেলা সহকারি কমিশনার (ভূমি) সরূপ মুহুরী, কাপ্তাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কালাম(ওসি), কাপ্তাই উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ রুইহুলা অং মারমা,উপজেলার বিভিন্ন দপ্তরের অফিসারসহ স্থানীয় ইউপি চেয়ারম্যান, বিভিন্ন সম্প্রদায়ের গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সভায় কাপ্তাই উপজেলায় সকল সম্প্রদায়ের মাঝে সামাজিক সম্প্রীতি মেলবন্ধন সুরক্ষায় নির্বাহী অফিসার আহবান জানান।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.