কাপ্তাইয়ে ৪ ছাত্রলীগ নেতাকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা

0

কাপ্তাই প্রতিনিধিঃ রাঙামাটির কাপ্তাই উপজেলার চন্দ্রঘোনা ইউনিয়ন কেপিএম সিনেমা হল এলাকায় ছাত্রলীগের ৪ নেতা কর্মীকে কুপিয়ে রক্তাক্ত করেছে একদল দুর্বৃত্ত। শনিবার (৩১ আগষ্ট) রাত ৯টা ৩০ মিনিটের দিকে কেপিএম সিনেমাহল এলাকায় এই ঘটনা ঘটেছে। স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার রাত ৯ টার দিকে কাপ্তাইয়ের চন্দ্রঘোনার হত্যা মামলায় জামিনে আসা আসামি সোহেল এর নেতৃত্বে কয়েকজন যুবক প্রথমে সাবেক ছাত্রলীগ নেতা আজিমকে হাতুরি দিয়ে ব্যাপক মারধর করে রক্তাক্ত করে । খবর পেয়ে রনি, রাফি,তুষার তাকে বাঁচাতে আসলে তাদেরও মারধর ও কুপিয়ে রক্তাক্ত করে ১৫/২০ জনের একদল দুর্বৃত্ত । পরে তাদের রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে চন্দ্রঘোনা মিশন হাসপাতালে চিকিৎসার জন্য নেওয়া হয়েছে। সেখানে তাদের চিকিৎসা দেয়া হয়। কুপিয়ে ও মারধর করার পর হামলাকারিরা পালিয়ে যায়। আহত চারজনই চন্দ্রঘোণা ইউনিয়ন ও কাপ্তাই উপজেলা ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের সাবেক ও বর্তমান নেতা বলে জানাযায়। আহত আজিমের বড় ভাই মিজান জানিয়েছেন, আমার ভাই আগে রাজনীতি করত।এখন সক্রিয় না। তাকে কোন কারণ ছাড়াই সোহেলের নেতৃত্বে পথ আটকে হাতুড়ি দিয়ে ব্যাপক মারধর করে। তার সারা শরীরের হাতুড়ি দিয়ে আঘাতের চিহ্ন ক্ষত বিখ্যাত হয়ে গেছে । রবিবার(১সেপ্টেম্বর) বিকাল ৩টায় কাপ্তাই থানার দেবাশীষ সানা (ওসি) তদন্ত ফোনে জানান ঘটনা আমরা রাতে শুনেছি। তবে দুপুর পযন্ত এ বিষয়ে কোন পক্ষ হতে কাপ্তাই থানায় মামলা বা অভিযোগ করেনি।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.