কাপ্তাই প্রতিনিধিঃ রাঙ্গামাটির কাপ্তাই ৪নং ইউনিয়ন ৫নংওয়ার্ডের কার্গো ডাউন সাইডে ৬বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে। শুক্রবার (৩০আগস্ট)দুপুর ২টায় ধর্ষক মানিক(২৮), পিতা মো.আবুল খায়ের নতুন বাজার কার্গো ডাইন সাইডে বসবাস করে। শিশুটির মা অভিযোগ করে ধর্ষকের পরিবার বেড়াতে যাওয়ায় শুন্য ঘরে তার ৬বছরের শিশুকে ডেকে নিয়ে মুখ চেপে ধরে ধর্ষণ করা হয়। আহত শিশুটির পরিবার চিকিৎসার জন্য প্রথমে কাপ্তাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। পরে বিকাল সাড়ে ৫টায় শিশুটিকে চট্রগ্রাম মেডিকেল হাসপালে রেফার করা হয় বলে শিশুটির মা ফোনে জানান। আহত শিশুটির পরিবার সুত্রে জানাযায় ধর্ষক মানিক এর বিরুদ্ধে থানায় মামলা না করার জন্য হুমকী দেয় হয়।ধর্ষক ঘটনার পর হতে পলাতক রয়েছে। কাপ্তাই থানার ভারপ্রাপ্ত কর্মকার্তা আবুল কালাম (ওসি) জানানা,ঘটনাস্থলে থানার পুলিশ গেছে।তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।