কাপ্তাই প্রতিনিধি: কাপ্তাইয়ে রাইখালী ইউনিয়নের চন্দ্রঘোনা থানাধীন গবাছড়া এলাকায় গত বছরের ১ জুলাই দিবাগত রাতে সংঘটিত চাঞ্চল্যকর মা-মেয়ে (ম্রাসাং খই মারমা ৬০, মেয়ে- সাংনু মারমা ২৯) ব্রাশ ফায়ারে হত্যাকান্ডে জড়িত মূল ঘাতক মেহলা মারমা ওরফে সানি মারমা(৩৪) পিতা-মৃত ক্যজাইহলা মারমা ওরফে পুতুল মারমা, মাতা-পুইসাখয় মারমা সাং-গবাছড়া,(তিনছড়ি নোয়াপাড়া) ০২ নং রাইখালী ইউপি, থানা-চন্দ্রঘোনা, রাঙ্গামাটি পার্বত্য জেলাকে খাগড়াছড়ির লক্ষীছড়ি এলাকা হইতে সেনাবাহিনী ও লক্ষীছড়ি থানা পুলিশের সহায়তায় গ্রেফতার করা হয়। তাদের স্বীকারোক্তি ও তথ্য মতে জড়িত আসামী মোঃ রবিউল আলম ওরফে বাবুল (২২), পিতা-মোঃ ইব্রাহিম মাতা- ঝিনু আক্তার সাং- পশ্চিম কুরশিয়া, ছিফছড়ি পাড়া,০৬ নং ওয়ার্ড, ১০নং পদুয়া ইউপি, থানা- রাঙ্গুনিয়া জেলা- চট্টগ্রামকে রাঙ্গুনিয়া থানা এলাকা হইতে গ্রেফতার করা হয়।
চন্দ্রঘোনা থানার অফিসার ইনচার্জ জনাব মোহাম্মদ আশরাফ উদ্দিন এর নেতৃত্বে মামলার তদন্তকারী কর্মকর্তা পুলিশ পরিদর্শক ( তদন্ত) মোঃ শফিউল আজম, এসআই মিশন বিশ্বাস, এসআই মোঃ জাহাঙ্গীর আলম, এএসআই কাউছার হোসেন সঙ্গীয় ফোর্স সহকারে অভিযান পরিচালনা করিয়া গত ২১ মার্চ আসামীদ্বয়কে খাগড়াছড়ির জেলার লক্ষীছড়ি এলাকা হতে গ্রেফতার করেন।
আসামীদ্বয় বিজ্ঞ আদালতে ফৌঃকাঃবিঃ ১৬৪ ধারায় স্বীকারোক্তি মূলক জবানবন্দি প্রদান করিয়া ঘটনার বিস্তারিত বিবরণ প্রদান করে বলেন জানান চন্দ্রঘোনা থানার অফির্সাস ইনচার্জ আশরাফ উদ্দিন। ওসি জানান, গ্রেফতারকৃতদের রবিবার রাঙ্গামাটি কোর্টে প্রেরণ করা হয়েছে ।