
মরহুম হাফেজ মুজাফফর আহমেদ
কবির হোসেন, কাপ্তাইঃ কাপ্তাইয়ের প্রবীন ব্যাক্তি বড়ইছড়ি সদর জামে মসজিদের সাবেক ইমাম ও বড়ইছড়ি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাফেজ মুজাফফর আহমেদ(৯০)রোববার রাতে নিজ বাসায় বাধ্যগ্যজনিত কারনে মৃত্যুবরণ করে। (ইন্নানিলাহে….রাজেউন)। মরহুম দীর্ঘ বছর যাবত এলাকায় সৎততা ও নিষ্টার সহিত শিক্ষগতা ও পাশা পাশি মসজিদের ইমামতি কাজে নিয়োজিত ছিল।
সাবেক পার্বত্যপ্রতিমন্ত্রী দীপংকর তালুকদার মরহুমের নিজ বাসায় এসে লাশ দেখে এবং পরিবারের প্রতি সমবেদনা জানান। মরহুমের মৃত্যু কালে স্ত্রী, ৭ছেলে, ২মেয়ে ও বহু আত্বিয়-স্বজন রেখে যান।
মরহুমের মৃত্যুতে বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠনের পক্ষ হতে পরিবারের প্রতি গভীর সমবেদান জ্ঞাপন করেন। (সোমাবার) বেলা ১২টায় বড়ইছড়ি সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে মরহুমের নামাযের জানাযা অনুষ্টিত হয়। জানাযা নামাযে উপজেলা প্রশাসন,সকল রাজনৈতিক দল,ইউপি চেয়ারম্যান, সামাজিক সংগঠন,শিক্ষক,ইমাম ও এলাকার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। নামাযের জানা পড়ান বড়ইছড়ি সদর জামে মসজিদের ইমাম মওলানা আবু বক্কর ছিদ্দিক। জানাযা শেষে মজজিদের পাশে কবরস্থানে দাফন করা হয়। এদিকে মরহুমের ছেলে মিজানুর রহমান(ওসি) বলেন,আমার পিতা চলার পথে কিংবা কোন কাজে কার সাথে খারাপ ব্যবহার করে থাকলে নিজগুনে ক্ষমা করে দেওয়ার আহবান জানান।