কবির হোসেন, কাপ্তাই প্রতিনিধি: বাংলাদেশ জিপিএইচ ইসপাত গ্রæপ লিঃ ও ক্রাইন সিমেন্ট লিঃ এর অতিরিক্ত পরিচালক মোঃ আলমাছ সিমুল বার্ষিক সফরে শনিবার(২৯ফেব্রæয়ারী) বিকাল ৫টায় কাপ্তাই প্রশান্তি পার্কে আসলে কাপ্তাই পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) আতাউল হক চৌধুরী পরিচালককে ফুলেল শুভেচ্ছা জানান। পরিচালক জানান,কাপ্তাই এত সৌন্দর্য্য,মনোরম পরিবেশ এত নিরিবিলি যা বিদেশেও দেখাযায় না। তবে পর্যটন হিসাবে ভ্রমণ পিয়াসুদের আরো কিছু ভারতি সুযোগ সুবিধা রাখা প্রয়োজন বলে তিনি মন্তব্য করেন। এসময় তার পরিবার পরিজন ও কাপ্তাই প্রেসক্লাবের সভাপতি মোঃ কবির হোসেন উপস্থিত ছিলেন।