কাপ্তাই প্রতিনিধি: ইসলামী বীমা (তাকাফুল) প্রকল্প পপুলার লাইফ ইনন্সুরেন্স কোঃ লিঃ রাঙ্গামাটি কাপ্তাই নতুনবাজার শাখা ইনচার্জ ও অতিরিক্ত প্রকল্প পরিচালক মোঃ দিদারুল ইসলামের সভাপতিত্বে বৃহস্পতিবার (২৪জুন২১ইং) সকাল ১০টায় অফিস কার্যালয়ে মাসিক কর্মী বৈঠক, পর্যালোচনা, পরিকল্পনা,নতুন বীমা,ও নবায়ন প্রিমিয়ান প্রদান অনুষ্ঠিত হয়। এতে প্রদান অতিথি ছিলেন,ইসলামী বীমা তাকাফুল প্রকল্প চট্রগ্রাম বিভাগীয় প্রকল্প ইনচার্জ ডাঃ মোহাম্মাদ বেলাল উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন,ডিসটিক কো-অর্ডিনেটর মোঃ কবির হোসেন। বক্তব্য রাখেন,ফিল্ড অফিসার উচাচিং মারমা,মরিয়ম বেগম,জাকিয়া বেগম ও মোঃ আবু ইউসুফ প্রমুখ। পরে মেয়াদ উত্তীর্ণ চেক বিতরণ করা হয়। ছবিসংযুক্তঃ মেয়াদ উত্তীর্ণ চেক বিতরণ করছেন চট্রগ্রাম বিভাগীয় ইনচার্জ ডাঃ মোহাম্মদ বেলাল উদ্দীন।