Saturday, August 15

কাপ্তাইয়ে উপজেলা পরিষদের ত্রান বিতরন কার্যক্রমের উদ্বোধন করেন দীপংকর তালুকদার এমপি

0

কাপ্তাই প্রতিনিধি: কাপ্তাই উপজেলা পরিষদের পক্ষ হতে ৫০০ জনকে দেওয়া হলো মাননীয় প্রধানমন্ত্রীর উপহার স্বরুপ নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী ।

মঙ্গলবার(১৬ জুন) কাপ্তাই উপজেলা পরিষদ চত্বরে রাংগামাটি পার্বত্য জেলা হতে নির্বাচিত সাংসদ সাবেক প্রতিমন্ত্রী দীপংকর তালুকদার এই বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন।

এইসময় রাংগামাটি জেলা পরিষদ সদস্য প্রকৌশলী থোয়াইচিং মং মারমা, কাপ্তাই উপজেলা পরিষদের চেয়ারম্যান মফিজুল হক, উপজেলা নির্বাহী কর্মকর্তা আশ্রাফ আহমেদ রাসেল, কাপ্তাই উপজেলা আ’লীগের সভাপতি অংসুইছাইন চৌধুরী, সাধারণ সম্পাদক ইব্রাহীম খলিল, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান নাসির উদ্দিন, মহিলা ভাইস চেয়ারম্যান উমেচিং মারমা, কাপ্তাই থানার ওসি নাসির উদ্দীন, ১ নং চন্দ্রঘোনা ইউপি চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম চৌধুরী বেবী উপস্হিত ছিলেন।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.