Sunday, August 16

কাপ্তাইয়ে করোনা উপসর্গ নিয়ে মৃত্যুর গুজবে সাংবাদিক পরিবারের অসহায়ত্ব

0

কাপ্তাই প্রতিনিধিঃ গত১২জুন(শুক্রবার) করোনা উপসর্গ ছাড়া স্বাভাবিক ভাবে মারা যান কাপ্তাই বি এফ আই ডিসির সাবেক সিবিত্র সভাপতি মোঃ শাহ আলম(৬৫)। তিনি কাপ্তাই প্রেসক্লাবের সভাপতি মোঃ কবির হোসেনের বড় ভাই। কিন্ত কাপ্তাই এলাকার কে বা কাহারা গুজব রটিয়ে দে যে তিনি করোনা উপসর্গ নিয়ে মারা গেছে। সেই গুজবটি মুহুতে ছড়িয়ে পড়ে কাপ্তাইয়ের বিভিন্ন এলাকায়।

যথারিথি কাপ্তাই স্বাস্থ্য বিভাগ মৃত্যুর ২দিন পূর্বে তার নমুনা সংগ্রহ করে করোনা পরীক্ষার জন্য চট্রগ্রাম পাঠান।

বুধবার(১৭জুন) উক্ত রির্পোটের ফলাফল নেগেটিভ এসেছে বলে উপজেলা স্বাস্থ্য বিভাগ জানান। এই বিষয়ে কাপ্তাই প্রেসক্লাবের সভাপতি কাপ্তাই উপজেলা প্রতিনিধি মোঃ কবির হোসেন জানান,তার বড় ভাইয়ের মৃত্যু বার্ধক্যজনিত ও কিডনি সমস্যার কারনে স্বাভাবিক মৃত্যু হলেও এলাকার অনেকে এই মৃত্যুকে করোনা উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে বলে প্রচারণা ,অপপ্রচার,ও গুজব ছড়ায়। ফলে তিনি এবং তাঁর পরিবারের সদস্যরা হোম কোয়ারেন্টাইন চলে যায়।রিপোর্ট না আসা পযন্ত তার পরিবার অনেকটা মানসিকভাবে ভেঙ্গে পরে।প্রতি মুহ্র্ত অসহায়ত্বের মতো ঘরে তার নিজ শন্তান ও পরিবার পরিজন নিয়ে থেকেছি।সমাজের ভয়ে বের হতে পারি নেই।এ দিনগুলো কিভাবে কেটেছে কাউকে বুজাতে পারবোনা আমার মত জেন এধরনের কারো না হয়।

তবে তিনি ধন্যবাদ জানান,কাপ্তাই উপজেলা নির্বাহী অফিসার আশ্রাফ আহমেদ রাসেল এর প্রতি। তিনি কাপ্তাই প্রেসক্লাবের সাধারন সম্পাদক ঝুলন দত্তর মাধ্যমে পরিবারের নিকট খাবার পাঠিয়েছে। সেই সাথে তিনি অনুরোধ জানান,না জেনে না বুজে রির্পোট না আসা ছাড়া যেন কোন মৃত্যুকে করোনা উপসর্গ মৃত্যু বলা না হয় এবং গুজব না ছড়ায়।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.