Friday, August 21

কাপ্তাইয়ে করোনা ভাইরাস সচেতনতায় ইউএনওর লিফলেট বিতরণ

0

কাপ্তাইপ্রতিনিধিঃ সারা দেশের ন্যায় রাঙ্গামাটি জেলার কাপ্তাই উপজেলায় নোভেল করোনা ভাইরাস আতংক ও প্রতিরোধ বিষয়ে আতংক না হয়ে সচেতন হওয়ার জন্য উপজেলা প্রশাসন নির্বাহী কর্মকর্তা আশ্রাফ আহমেদ রাসেল সকলকে সচেতন হওয়ার আহবান জানান।

তিনি বলেন,আমরা জদি সচেতন হই তাহলে এ ভাইরাস হতে রক্ষা পাওয়া যাবে। তাই এ ব্যাপারে সচেতন ও পরিস্কার পরিচ্ছন্নতা থাকার ব্যাপারে বৃহস্পতিবর(১৯মার্চ) সকাল ১০টায় কাপ্তাই ইউনিয়ন এলাকার জেটিঘাট ও নতুনবাজার এলাকায় জনসচেতনমূলক লিফলেট বিতরণ করে।

তিনি আরো জানান,কাপ্তাই উপজেলায় প্রায় ৩৫জন বিদেশ হতে আগম করেছে তাদেরও নিভির পর্যবেক্ষণে নিজ বাড়িতে ১৪দিন থাকার পরামর্শ দেন। কেউ জদি সরকারের এ আদেশ না মালে তাহলে জরিমানাসহ বিভিন্ন শাস্তি ভোগ কারার কথা উল্লেল করেন।

লিফলেট বিতরণ কালে ৪নং ইউপি চেয়ারম্যান প্রকৌশলী আব্দুল লতিফ,নতুন বাজার,জেটিঘাাট বাজার কমিটি,ইউপি সদন্য,কাপ্তাই প্রেসক্লাবের সভাপতি কবির হোসেন,জাতীয় উদ্যান কমিটির(সিএমসি) সভাপতি কাজী মাকসুদুর রহমান বাবুল,উপজেলা ছাত্রলীগ সভাপতি এম,নুর ্ উদ্দিন সুমনসহ প্রমুখ উপস্থিত ছিলেন।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.