Monday, August 24

কাপ্তাইয়ে কেপিএম এ ১০ আনসার সদস্য হোম কোয়ারেন্টাইনে

0

কাপ্তাইপ্রতিনিধি : কাপ্তাই উপজেলার কেপিএম আনসার ক্যাম্পের ১০ জন আনসার সদস্যের করোনা সন্দেহে কোয়ারেন্টনে রাখা হয়েছে। মঙ্গলবার থেকে ১৪ দিন তারা কোয়ারেন্টনে থাকতে হবে। কেউ বের হতে পারবেনা। বর্তমানে ঐ এলাকাটা লক ডাউন করা হয়েছে।

এই বিষয়ে কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা আশ্রাফ আহমেদ রাসেল জানান, দুই আনসার সদস্য সম্প্রতি জ্বরে আক্রান্ত হয়ে আজ(মঙ্গলবার) কাপ্তাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে আনসার সদস্য সঞ্চয় দাশ এবং মো: আব্দুল হামিদ এর নমুনা সংগ্রহ করে তা চট্টগ্রামের ফৌজদারহাটের বাংলাদেশ ইনস্টিটিউট অভ ট্রপিক্যাল এন্ড ইনফেকশাস ডিজেজেজে (বিআইটিআইডি) পাঠানো হয়। সেখান থেকে তাদের ফলাফল যদি নেগেটিভ আসে তবে তাদের স্বাভাবিক চিকিৎসা সেবা দেয়া হবে এবং যদি পজিটিভ আসে তাহলে ১৪ দিন কোয়ারেন্টনে থাকবে। এবং তিনি আরও জানান ফলাফল পজিটিভ পাওয়া গেলে কোয়ারেন্টনে থাকা আনসার সদস্যদের খাবার সরবরাহসহ প্রয়োজনীয় ব্যবস্থা প্রশাসনের পক্ষ থেকে করা হবে।।

কাপ্তাই উপজেলার অবস্থানরত সর্বসাধারণকে সচেতন থাকা ও প্রয়োজনীয় নির্দেশনা মেনে চলার জন্য তিনি অনুরোধ জানান।।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.