Wednesday, August 19

কাপ্তাইয়ে ঘরে ঘরে ত্রান বিতরণে মহিলা এমপি বাসন্তী

0

কাপ্তাই প্রতিনিধি : ৩০৯ নং সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য বাসন্তি চাকমা বলেন, দূর্যোগকালীন এই মুহুর্তে সরকার প্রতিটি দু:স্হ ও অসহায় পরিবারে ঘরে ঘরে গিয়ে ত্রান সামগ্রী পৌঁছে দিচ্ছেন। কেউ না খেয়ে মরবে না বলে তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমরা সকলে ঐক্যবন্ধ হয়ে এই সংকট মোকাবেলা করবো। তাই আসুন সকলে মিলে আমরা এই সংকট উত্তোরন করি।

তিনি রবিবার(৫ এপ্রিল) সকাল ১১.৩০ মিনিটে রাংগামাটি জেলার কাপ্তাই উপজেলার শিলছড়িস্হ বনফুল মহিলা ক্লাব সংলগ্ন চত্বরে তাঁর ব্যক্তিগত উদ্যোগে ৫০ টি অসহায় ও দু:স্হ পরিবারের মাঝে চাল, ডাল, তেল, লবন সহ নিত্য প্রয়োজনীয় দ্রব্য বিতরণ কালে সাংবাদিকদের একথা বলেন।

এসময় কাপ্তাই উপজেলা আ’লীগের সভাপতি অংসুইছাইন চৌধুরী, কাপ্তাই উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান উমেচিং মারমা, খাগড়াছড়ি জেলা মহিলা আ’লীগ নেত্রী ইতালি চাকমা, কাপ্তাই উপজেলা আ’লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক কাজী মাকসুদুর রহমান বাবুল, সুজন তনচংগ্যা ধনা, উপজেলা মহিলা আ’লীগের সভানেত্রী মনোয়ার জাহান,ওয়াগ্গা ইউনিয়ন পরিষদের মহিলা সদস্য মিনুপ্রু মারমা সহ স্হানীয় জনপ্রতিনিধিরা উপস্হিত ছিলেন।।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.