Wednesday, August 26

কাপ্তাইয়ে জাতীয় ভোটার দিবস উপলক্ষে র‌্যালী ও সভা অনুষ্ঠিত

0

মোঃ কবির হোসেন,কাপ্তাইপ্রতিনিধিঃ কাপ্তাই উপজেলা নির্বাচন কার্যালয়ের আয়োজনে জাতীয় ভোটার দিবস উপলক্ষে সোমবার(২মার্চ) উপজেলায় র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ বছরের জাতীয় ভোটার দিবসে প্রতিপাদ্য হলো‘ভোটার হয়ে ভোট দেব,দেশ গড়ায় অংশ নিবো।র‌্যালী উপজেলা বড়ইছড়ি গুরুত্বরপূর্ণ এলাকা প্রদক্ষিণ করে মিলনায়তনে অলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার আশ্রাফ আহমেদ রাসেলের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন,্উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ মফিজুল হক।অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন,উপজেলা আ’লীগ সভাপতি অংসুইছাইন চৌধুরী,শিক্ষা কর্মকর্তা মোঃ ইদ্রিচ,মুক্তিযোদ্বা কমান্ডার শাহাদা হোসেন চৌধুরী।দিবসটিতে স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা নির্বাচন কর্মকর্তা সালমা নাজনীন। আলোচনা সভায় বক্তরা বলেন,এদেশে ব্যালেটে ছিনতাই এবং বুলেট ব্যবহার করে মানুষের ভোটাধিকার হরণ করা হয়েছিল,কিন্ত বর্তমান আ’লীগ সরকার মানুষের ভোটাধীকার ফিরে দিয়েছে। অনুষ্ঠানে সর্বস্তরের লোকজন ও উপজেলার অফিসার বৃন্দ উপস্থিত ছিলেন।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.