Wednesday, August 26

কাপ্তাইয়ে জেলা পরিষদের অর্থায়নে ২৫০ পরিবারকে ত্রাণ বিতরণ

0

কাপ্তাইপ্রতিনিধি :  করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের কারনে এলাকার কর্মহীন,অসহায়,দুস্থদের লোকাদের মাঝে পার্বত্য চট্রগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের অর্থায়নে রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ কর্তৃক কাপ্তাই উপজেলার ৫টি ইউনিয়ন পরিষদ এলাকায় ২৫০টি পরিবারের সদস্যদের মাঝে চাল,ডাল,তৈল,আলু ও সাবান ত্রানসামগ্রী বিতরণ করা হয়।

বৃহস্পতিবার(২এপ্রিল) সকাল ১০টায় ওয়াগ্গা ইউনিয়ন পরিষদ এলাকায় সামাজিক দূরত্ববজায় রেখে এ ত্রান বিতরণ করেন রাঙ্গামাটি জেলা পরিষদ সদস্য প্রকৌশলী থোয়াইচিং মং মারমা,শান্তনা চাকমা,এসময় উপস্থিত থাকেন উপজেলা নির্বাহী অফিসার আশ্রার আহমেদ রাসেল,সেনা অফিসার,ইউপি চেয়ারম্যান চিরনজিত তনচঙ্গা,প্রকৌশলী আব্দুল লতিফ,আনোয়ারুল ইসলাম চৌধুরী বেবী,এনামুল হক, কাপ্তাই প্রেসক্লাবের সহস্যসহ বিভিন্ন জনপ্রতিনিধিগন। জেলা পরিষদ সদস্য প্রকৌশলী থোয়াইচিং মং মারমা ও শান্তনা চাকমা বলেন ,পার্বত্য জেলা পরিষদ আমরা যে কোন বিপদ, আপদে সব সময় জনগনের পাশে থাকব।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.