কাপ্তাইয়ে ট্রাফিকের দায়িত্বে বিএনসিসি নৌস্কাউটস সদস্যরা

0

কাপ্তাই প্রতিনিধি: রাঙামাটির কাপ্তাইয়ে সড়কের শৃঙ্খলায় ট্রাফিকের দায়িত্ব পালন করছে কাপ্তাই জেলা নৌ স্কাউটস সদস্যরা। বৃহস্পতিবার (৮ আগষ্ট) দুপুরে উপজেলার রেশম বাগান পুলিশের ট্রাফিক চেকপোস্টে সামনে এই দৃশ্য দেখা যায়।

কাপ্তাই সড়কে চলাচলকারী গাড়ি, মোটরসাইকেল তারা চেক করছে এবং সড়কের চালকদের বিভিন্ন দিক-নির্দেশনা প্রদান করতে দেখা গেছে। ওইসময় সেখানে কোন ট্রাফিক পুলিশের দেখা মিলেনি। নৌ স্কাউটস ট্রাফিকের দায়িত্বের পাশাপাশি তারা উপজেলার বিভিন্ন এলাকায় পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান করেছে। এবং কাপ্তাই থানায় গিয়ে পুলিশকে সর্বাত্তক সহযোগীতা করার আশ্বাস দিয়েছে।

কাপ্তাই নৌস্কাউটস সূত্রে জানা যায়, এই কার্যক্রমে বিএনসিসি আর নো স্কাউট মিলে প্রায় ৫০ জন সদস্য অংশ নিয়ে উপজেলার বিভিন্ন জায়গায় কাজ করছে।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.