কাপ্তাইয়ে নতুন এসিল্যান্ড ” স্বরূপ মুহুরীর ” যোগদান

0

কাপ্তাই প্রতিনিধি: রাঙামাটির কাপ্তাই উপজেলার সহকারী কমিশনার, ভূমি ( এসিল্যান্ড) হিসাবে যোগদান করেছেন স্বরূপ মুহুরী। তিনি বিসিএস( প্রশাসন) ৩৮ তম ব্যাচের কর্মকর্তা।
সোমবার (১ জুলাই) তিনি কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা ও অতিরিক্ত দায়িত্ব প্রাপ্ত এসিল্যান্ড মো. মহিউদ্দিন নিকট হতে দায়িত্বগ্রহণ করেন। পরে তাঁকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান ইউএনও মো. মহিউদ্দিন। নতুন যোগদানকৃত এসিল্যান্ড স্বরূপ মুহুরী এর আগে কুষ্টিয়া জেলা প্রশাসকের কার্যালয়ে সহকারী কমিশনার হিসাবে দায়িত্ব পালন করেছিলেন।
এসিল্যান্ড স্বরূপ মুহুরীর গ্রামের বাড়ি চট্টগ্রাম জেলার রাউজান উপজেলার বিনাজুড়ি ইউনিয়নের জামুয়াইন গ্রামে।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.