Monday, August 17

কাপ্তাইয়ে নারায়ণগঞ্জ হতে আগত ২৬ শ্রমিককে ফেরত পাঠালো কাপ্তাই থানার ওসি

0

কাপ্তাই থানার ওসি নাসির উদ্দীন সঙ্গীয় ফোর্স সহ নারায়ণগঞ্জ হতে আগত ট্রাকসহ শ্রমিকদের ফেরত পাঠাচ্ছেন

কাপ্তাই প্রতিনিধি: নারায়ণগঞ্জ থেকে কে এন হারবার কনসোটিটটিয়াম লিমিটেড এর কর্তৃক সাপ্লাইকৃত ট্রাক সহ ২৬ জন শ্রমিককে কাপ্তাই রেশম বাগান পুলিশ চেকপোস্ট হতে ফেরত পাঠালেন কাপ্তাই থানার ওসি নাসির উদ্দীন।

মঙ্গলবার(৫ এপ্রিল) সকাল ৯.৩০ ঘটিকায় তিনি রেশম বাগান পুলিশ পোস্টের পুলিশ সদস্যদের নিয়ে তাদের কাপ্তাইয়ে প্রবেশে বাঁধা দেন।

কাপ্তাই থানার ওসি নাসির উদ্দীন জানান, নারানগন্জের ফতুল্লা বটতলা, সর্দার বাড়ী এলাকা হতে মেসার্স রমজান ঠিকাদার এর তত্ত্বাবধায়ক মো: সম্রাট মিয়া কে এন হারবার কনসোটিয়াম লিমিটেডের পক্ষ হতে ট্রাক সহ ২৬ জন শ্রমিক নিয়ে কাপ্তাই পানি বিদ্যুৎ এলাকায় ইতালীয়ান এনড্রিজ হাইড্রো কোম্পানির রিফারিংয়ের কাজ করতে আসেন। কিন্ত এই বিষয়ে তাদের কোন অনুমতি নেই, তাছাড়া নারায়ণগঞ্জ জেলা করোনা ভাইরাসের হটস্পট, তাই এই মূহুর্তে তাদেরকে কাপ্তাইয়ে প্রবেশে অনুমতি দেওয়াটা হবে বিপদজনক। তাই ট্রাকসহ তাদের ফেরত পাঠালাম।

এদিকে কাপ্তাই উপজেলাকে করোনা মুক্ত রাখতে কাপ্তাইয়ের প্রতিটি প্রবেশমুখে পুলিশি নিরাপত্তা ব্যবস্হা আরোও জোরদার করা হয়েছে বলে জানান, কাপ্তাই সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জুনায়েত কাউছার। জরুরী সেবাখাত ছাড়া কোন লোকজন এবং যানবাহন কে কাপ্তাইয়ে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না বলে তিনি জানান।।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.