Sunday, November 8

কাপ্তাইয়ে বিশ্ব এইচআইভি এইডস দিবস পালন

0

কাপ্তাই বিশ্ব এইচ আইভি এইডস দিবস উপলক্ষে আলোচনা সভায় বক্তব্য রাখছেন উপজেলা চেয়ারম্যান

কবির হোসেন, কাপ্তাইঃ স্বাস্থ্য্য আমার অধিকার এ প্রতিপাদ্য বিষয় নিয়ে (রোবার)সকাল ১০টায় কাপ্তাই উপজেলায় বিশ্ব এইচআইভি এইড্স দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা উপজেলা স্বাস্থ্য পঃপ কর্মকর্তা ডাঃ নীতিশ চাকমার সভাপতিত্বে অনুষ্টিত হয়। কমিউনিটি হেলথ প্রোগ্রাম,খ্রীষ্টিয়ান হাসপাতাল, হিল ফ্লালওয়ার, ব্র্যাক স্বাস্থ্য বিভাগ ও দি লেপ্রেসী মিশনের সহযোগীতয় দিবসটি পালন করা হয়। অনুষ্টানে প্রধান অতিথি ছিলেন কাপ্তাই উপজেলা পরিষদ চেয়ারম্যাান দিলাদার হোসেন।

উদ্বোধনী বক্তব্য রাখেন খ্রীষ্টিয়ান হাসপাতালের প্রোগ্রাম অফিসার বিজয় মারমা। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা মহিলা ভাইসচেয়ারম্যান নুর নাহার বেগম,উপজেলা নির্বাহী কর্মকর্তা তারিকুল আলম,পরিবার পলিকল্পনা কর্মকর্তা দীপউজ্জল চাকমা,সাংবাদিক মোশাররফ হোসেন ও উপজেলা ক্রীড়া সম্পাদক বির্দশন বড়ুয়াসহ প্রমুখ। দিবসটিতে বক্তরা বলেন,এইচআইভি এইডস হতে বাঁচতে হলে সকলে সচেতনতা থাকতে হবে। ধমীয় অনুশাসন মেনে চলতে হবে। ব্যবহারিত সিরিঞ্জ বা সুঁচ ব্যবহার করা চলবেনা। এবং একই ব্রেড বা ক্ষুর দিয়ে বার,বার শেভ হতে দূরে থাকতে হবে।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.