কাপ্তাইয়ে বেগম জিয়ার ৭৯তম জন্মবার্ষিকী পালন ও আনন্দ শোভাযাত্রা

0

কাপ্তাই প্রতিনিধি: কাপ্তাই উপজেলা বিএনপির উদ্যোগে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার ৭৯তম জন্মবার্ষিকী উপলক্ষে আনন্দ শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার কাপ্তাই উপজেলা চত্বর হতে একটি শোভাযাত্রা বের হয়ে বড়ইছড়ি বাজার এবং কাপ্তাই সড়ক প্রদক্ষিন করে পরে উপজেলা সদরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। কাপ্তাই উপজেলা বিএনপির সাধারন সম্পাদক ইয়াছিন মামুনের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন

রাঙামাটি জেলা বিএনপির যুগ্ম সম্পাদক মো. দিলদার হোসেন। বক্তব্য রাখেন, কাপ্তাই উপজেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি জাফর আহমেদ স্বপন, চ্ন্দ্রঘোনা ইউনিয়ন বিএনপির সভাপতি মো. জাকির হোসেন।

আলোচনা সভায় বক্তাগণ দেশনেত্রী বেগম খালেদা জিয়ার শুভ জম্মদিন উপলক্ষে কাপ্তাইবাসীসহ দেশবাসী কে শুভেচ্ছা জানান। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.