কাপ্তাই প্রতিনিধিঃ রাঙ্গামাটি জেলার কাপ্তাই উপজেলার কামাড়দের ব্যবসা ও ব্যবস্থতা কমে গেছে। প্রতি বছরের ন্যায় পবিত্র কুরবানীর ঈদ এলে কামাড়রা দা,ছুড়ি,বটি বিভিন্ন লৌহা জাতিয় জিনিস তৈরিতে রাত-দিন ব্যস্থ হয়ে পড়ে। কিন্ত এবার বিশ্ব ব্যাপী করোনা ভাইরাসের ফলে প্রভাব ফেলেছে বিভিন্ন ব্যবসা ক্ষেত্রে । কাপ্তাই নতুন বাজার গিয়ে দেখা যায় কামাড়া আলস বসে সময় পাড় করছে।
কামাড় আরিফ জানান,আগের বছরও সারা রাত ,দিন কুরবাণীর ঈদে,দা,ছুড়ি,বটির তৈরি,শানকাজে ব্যস্থ সময় পাড় করতাম। দিনে আয় হতো ৪/৫হাজার টাকা। আর এখন করোনা ভাইরাসের ফলে কোন ব্যবসা নেই। দিনে ৪/৫শ’টাকা আয় করতে পাড়িনা। লোকজন আগের মত আর দা,ছুড়ি,বটি নিয়ে আসেনা এবং অর্ডারও দেয়না। তাই আর কি করব কাজ নেই, ব্যব স্থতাও নেই। এ দিকে পরিবার পরিজন নিয়ে কস্ট দিন কাটছে।
এলাকার হাশেম জানান,করোনা ভাইরাসের ফলে এবার বহু মানুষ জন কুরবান দিচ্ছেনা। যার ফলে কামাড়দের এখানে লৌহজাতিয় জিনিস তৈরি করতে আসেনা। কামাড়রা একটি বছর এ ঈদের জন্য দীর্ঘ অপেক্ষা করতে থাকে। এখন সে আশা নিরাশায় পরিনত হয়ে গেছে।