কবির হোসেন, কাপ্তাইঃ কাপ্তাই উপজেলা প্রশাসনের আয়োজনে (বুধবার) উপজেলা রেস্ট হাউজ সম্মেলন কক্ষে নির্বাহী কর্মকর্তা তারিকুল আলমের সভাপতিত্বে মাসিক আইনশৃঙ্খলা বিষয়ক সভা অনুষ্টিত হয়।
সভায় উপজেলার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়। সভায় বক্তব্য রাখেন উপজেলা আ’লীগ সভাপতি অংসুইছাইন চৌধুরী, ভাইস চেয়ারম্যান সুব্রত বিকাশ তংচঙ্গ্যা, কাপ্তাই থানার ওসি সৈয়দ মোহাম্মদ নুর, সাংবাদিক কবির হোসেন, হেডম্যান থোয়াইঅং মারমা, কাজী মাকসুদুর রহমান বাবুল, প্রধান শিক্ষক জয়সীম বড়ুয়া, মোজাম্মেল হোসেন, ইউপি চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম চৌধুরী বেবীসহ প্রমুখ।
সভায় সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান অংসুইছাইন চৌধুরী বর্তমান নির্বাহী কর্মকর্তা তারিকুল আলমের ভাল কাজগুলো তুলে ধরেন। তিনি বলেন, বর্তমান নির্বাহী কর্মকর্তা কাপ্তাই আসার পর উপজেলা শৃঙ্কলা, শান্তিময়, বিভিন্ন সুন্দার কার্যক্রম গঠন করেছেন। তার কাজের প্রসংসা সে নিজেই বলেন মন্তব্য করেন।
এ ধরনের সুন্দার কার্যক্রমের জন্য নির্বাহী কর্মকর্তাকে জেলার মধ্যে সেরা কর্মকর্তা ঘোষনা করার জন্য ডিসি মহদয়ের প্রতি আহবান জানান। অনুষ্টানে এ সময় আইনশৃঙ্কলা সকল সদস্য ও প্রতিনিধি উপস্থিত ছিলেন।