কাপ্তাই প্রতিনিধি: মহান স্বাধীনতা দিবস এবং জাতীয় দিবস উপলক্ষে কাপ্তাই উপজেলা প্রশাসনের আয়োজনে স্বল্প পরিসরে বৃহস্পতিবার (২৬ মার্চ) সকাল ৭.১৫ মিনিটে উপজেলা সদর কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পঅর্পণ এবং রেস্ট হাউজ প্রাঙ্গনে জাতীয় পতাকা উত্তোলন করা হয়।
কাপ্তাই উপজেলা পরিষদ চেয়ারম্যান মফিজুল হক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্হিত ছিলেন।উপজেলা নির্বাহী কর্মকর্তা আশ্রাফ আহমেদ রাসেল এর সভাপতিত্বে কাপ্তাই প্রেস ক্লাব সাধারণ সম্পাদক ঝুলন দত্তের সঞ্চালনায় এসময় কাপ্তাই সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জুনায়েত কাউসার, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান নাছির উদ্দিন, কাপ্তাই থানার ওসি নাছির উদ্দিন, চন্দ্রঘোনা থানার ওসি আশরাফ উদ্দিন, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার শাহাদাত হোসেন চৌধুরী সহ সরকারি কর্মকর্তা,জনপ্রতিনিধি এবং সাংবাদিকরা উপস্হিত ছিলেন।