Saturday, August 15

কাপ্তাইয়ে ১৪০ জন এতিম শিশুকে নতুন জামা প্রদান করলেন সামাজিক সংগঠন “সেবাবাড়ি”

0

কাপ্তাই প্রতিনিধি: রাংগামাটি জেলার কাপ্তাই উপজেলার সামাজিক সংগঠন “সেবাবাড়ি’র” উদ্যোগে কাপ্তাই ইউনিয়নে ১৪০ জন এতিম শিশুকে ঈদ উপলক্ষে নতুন জামা কাপড় উপহার দেওয়া হলো।

মঙ্গলবার (১৯ মে) বিকেলে কাপ্তাই ইউনিয়ন পরিষদ মিলনায়তনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন কাপ্তাই উপজেলা নির্বাহী অফিসার আশ্রাফ আহাম্মেদ রাসেল।

সংগঠনের সভাপতি মো: জহিরুল ইসলামের সভাপতিত্বে সাধারণ সম্পাদক মো: ফাহিম এর সঞ্চালনায় এই সময় বিশেষ অতিথি হিসেবে উপস্হিত ছিলেন কাপ্তাই উপজেলা আওয়ামীলীগের সভাপতি অংসুই ছাইন চৌধুরী, উপজেলা পরিষদ ভাইস-চেয়ারম্যান নাছির উদ্দিন, কাপ্তাই ইউপি চেয়ারম্যান আব্দুল লতিফ, বিএফআইডিসি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো.ইউসুফ, ইউপি মেম্বার সজিবুর রহমান, ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আক্তার আলম, উপজেলা যুবলীগের সহ সভাপতি মো.ইকবাল, উপজেলা ছাত্রলীগের সভাপতি এম নুর উদ্দিন সুমন, ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি হুমায়ুন করিম রাসেল সহ এলাকার মান্যগণ্য ব্যক্তিবর্গ সহ সেবাবাড়ি সংগঠনের নেতৃবৃন্দ।

বিতরণ কালে এই সময় অতিথিরা সামাজিক সংগঠন ” সেবাবাড়ীর” এই কার্যক্রমের প্রশংসা করেন। নতুন জামা পেয়ে খুশীতে আত্মহারা হন এতিম এই শিশুরা।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.