Tuesday, July 28

কাপ্তাই আস-সুন্নাহ ফাউন্ডেশন কর্তৃক শীতবস্ত্র কম্বল বিতরণ

0

কাপ্তাই প্রতিনিধিঃ কাপ্তাই আস-সুন্নাহ ফাউন্ডেশন কর্তৃক শীতার্তদের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়েছে। মঙ্গলবার(৭জানুয়ারী) সকাল ১০টায় বাংলাদেশ সুইডেন পলিটেকনিক ইনস্টিটিউট মাঠে ১২০জনকে শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয়। কম্বল বিতরণ উদ্বোধন করে সুইডেন পলিটেকনিক ইনস্টিটিউট অধ্যক্ষ রূপক কান্তি বিশ্বাস।

এসময় পলিটেকনিক ইনস্টিটিউট এর বিভাগীয় প্রধান, সুইডিশ মসজিদের ইমাম হাফেজ মাওলানা মুফতি আব্দুর রহমান, মাদ্রাসা শিক্ষক হাফেজ জালাল উদ্দিনসহ প্রমুখ উপস্থিত ছিলেন। অসহায় লোকজন শীতবস্ত্র পেয়ে আস-সুন্নাহ ফাউন্ডেশন প্রতি শুকরিয়া জ্ঞাপন করে।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.