Sunday, August 16

কাপ্তাই ইউনিয়নে আরোও ৬০০ জন পেলো প্রধানমন্ত্রীর ঈদ উপহার

0

কাপ্তাইপ্রতিনিধি: রাঙামাটি জেলার কাপ্তাই উপজেলার ৪নং কাপ্তাই ইউনিয়নের আরোও ৬০০ জন অসহায় পরিবার পেলো প্রধানমন্ত্রীর ঈদ উপহার।

শনিবার (২৩ মে) ইউপি কার্যালয়ে কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা আশ্রাফ আহমেদ রাসেল উপস্থিত থেকে এই ঈদসামগ্রী বিতরণ করেন।

এসময় ৪নং কাপ্তাই ইউপি চেয়্যারম্যান প্রকৌশলী আব্দুল লতিফ সহ ইউপি সদস্যরা উপস্থিত ছিলেন।

কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা আশ্রাফ আহমেদ রাসেল জানান, দফায় দফায় কাপ্তাইয়ের প্রত্যেকটি ইউনিয়নে মাননীয় প্রধানমন্ত্রীর উপহার সামগ্রী প্রদান করা হচ্ছে এবং এই কার্যক্রম অব্যাহত থাকবে।।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.