Saturday, August 15

কাপ্তাই ইউপিতে আরো ১০০০ পরিবার পেলো প্রধানমন্ত্রীর বিশেষ উপহার

0

কাপ্তাই প্রতিনিধি : রাঙামাটি জেলার কাপ্তাই উপজেলার ৪নং কাপ্তাই ইউনিয়নে ১০ এবং ১১ ধাপে আরো ১০০০ অসহায় পরিবার পেলো প্রধানমন্ত্রীর উপহারস্বরূপ চাল, আলু এবং নগদ অর্থ সহায়তা।

মঙ্গলবার (২ জুন) কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা আশ্রাফ আহমেদ রাসেল এবং ৪নং কাপ্তাই ইউপি চেয়্যারম্যান প্রকৌশলী আব্দুল লতিফ উপস্থিত থেকে এই বিতরণ কার্যক্রম পরিচালনা করেন। এসময় ৪নং ইউপি সদস্যরা এবং কাপ্তাই উপজেলা ছাত্রলীগ সভাপতি এম নুর উদ্দিন সুমন উপস্থিত ছিলেন।

কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা আশ্রাফ আহমেদ রাসেল জানান, কাপ্তাই ইউপিতে এ পর্যন্ত অসংখ্য অসহায় পরিবারকে প্রধানমন্ত্রীর উপহার স্বরূপ খাদ্য সহায়তা পৌঁছানো হয়েছে এবং সর্বশেষ ১০ ও ১১ ধাপে আরো ১০০০ অসহায় পরিবারকে উপহারস্বরূপ চাল ও আলু প্রদান করা হয়েছে।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.