Saturday, August 22

সরকারের নির্দেশ মোতাবেক চলার আহবান
কাপ্তাই ইউপিতে ৩শ’ কর্মহীন লোকের মাঝে ত্রানসামগ্রী বিতরণ

0

কাপ্তাই ৪নং ইউপি এলাকায় আপতকালিন কর্মহীন লোকাদের ত্রাণসামগ্রী বিতরণ করছেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও ইউএন

কাপ্তাইপ্রতিনিধিঃ সারাদেশে করোনা ভাইরাস সংক্রামণ রোধ ও বিরাজমান পরিস্থিতিতে সরকারের নির্দেশ মোতাবেক লকডাউন চলছে। তারি ধারাবাহিকতায় রাঙ্গামাটি জেলার কাপ্তাই উপজেলায় এ কার্যক্রমের আওতায় দোকান,পাঠ,হাট-বাজারসহ সকল কার্যক্রম বন্ধ রাখা হয়েছে।

পাশা,পাশি সরকারের পক্ষ হতে কাপ্তাই উপজেলায় কর্মহীন মানুষের জন্য আপতকালিন ১২.৫০মেট্রিক টন চাল,ও নগদ এক লক্ষ টাকা প্রদান করা হয়েছে রাঙ্গামাটি জেলা প্রশাসকের পক্ষ হতে। কাপ্তাই উপজেলার ৫টি ইউনিয়নে চাল ও টাকা ইতি মধ্যে ইউপি চেয়ারম্যাদের নিকট বন্টন করা হয়েছে। তারি ধারাবাহিকতায় এদিকে কাপ্তাই ৪নং ইউপি পরিষদ এলাকায় রোববার(২৯মার্চ) সকাল ১০টায় ৩শ’কর্মহীন লোকদের আপতকালীন দশকেজি করে চাল,আধাকেজি ডাল,চিনি,লবন ও সাবান প্রদান করা হয়। বিতরণ কালে কাপ্তাই উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ মফিজুল হক,কাপ্তাই উপজেলা নির্বাহী অফিসার আশ্রাফ আহমেদ রাসেল,৪নং ইউপি চেয়ারম্যান প্রকৌশলী আব্দুল লতিফ,কাপ্তাই প্রেসক্লাবের সভাপতি মোঃ কবির হোসেন,অর্থ নুর হোসেন মামুন,আলমগীর কবিরসহ ইউপি সদস্যগন উপস্থিত ছিলেন।

উপজেলা নির্বাহী অফিসার আশ্রাফ আহমেদ রাসেল জানান,এরি মধ্যে রাঙ্গামাটি জেলা প্রশাসকের পক্ষ হতে কর্মহীন লোকদের আপতকালিন চাল,ডাল,লবন,সাবান,তৈল দেয়া হয়েছে। এছাড়া উপজেলা পরিষদের পক্ষ হতে ১এক হাজার মাস্ক ও একহাজার সাবান প্রদান করা হয়েছে। আশা করি আমরা আরো সাহায্য সহযোগিতা পেলে সকলের ঘরে,ঘরে পৌছে দিব। তবে সবাই সরকারের নির্দেশ মোতাবেক চলতে হবে বিনা কারনে কেউ জেন বাহির না হয় সে ব্যাপারে নিয়ম-কানুন মেনে চলার আহবান জানান।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.