কাপ্তাইপ্রতিনিধিঃ ইসলামিক ফাউন্ডেশন রাঙ্গামাটির আয়োজনে উপজেলা পর্যায়ের ২০১৯-২০ইং অর্থবছরের ইমাম-মুয়াজ্জিম কল্যাণ ট্রাস্টের অসহায় দুঃস্থদের মাঝে কাপ্তাই ইফা কার্যালয়ে বুধবার(২৪) সকাল ১০টায় ১৩জন ইমাম-মুয়াজ্জিমকে ৫হাজার টাকা করে চেক বিতরণ করা হয়।
চেক বিতরণ করেন রাঙ্গামাটি জেলা ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালক ইকবাল বাহার চৌধুরী। এসময় উপস্থিত ছিলেন,কাপ্তাই এফ এস এম মাঈনুল আলম মুবিন,মাস্টার টেইনার বখতেয়ার হোসেন,মডেল কেয়ার টেকার সোলাইমানসহ প্রমুখ।
এদিকে ইফা পরিচালক ইকবাল বাহার চৌধুরী বলেন,এ কার্যক্রম রাঙ্গামাটি জেলার প্রতিটি উপজেলার সকল অসহায় দুঃস্থদের মাঝে বিতরণ অব্যাহত থাকবে।