Saturday, August 22

কাপ্তাই উপজেলায় ৩৪জন বিদেশ ফেরত হোম কোয়ারেন্টাইনে

0

কাপ্তাইপ্রতিনিধিঃ কাপ্তাই উপজেলার ৩৪ জন বিদেশ হতে আগত ‘হোম কোয়ারেন্টাইন’ পর্যবেক্ষণে থাকার নির্দেশ প্রদান। কাপ্তাই উপজেলার বিভিন্ন তথ্য সুত্রে মতে জানাযায়, করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধ লক্ষ্যে ইতি মধ্যে ১মার্চ ২০২০ইং তারিখ বিদেশ হতে রাঙ্গামাটি জেলার কাপ্তাই উপজেলার বিভিন্ন এলাকায় ৩৪জন আগমন করে বসবাস করছে। এর মধ্যে চন্দ্রঘোনা এলাকায় ১২জন এবং কাপ্তাই এলাকায় ২২জন রয়েছে। এরা সরকারের নির্দেশ মোতাবেক ১৪ দিন যাবৎ নিজ ঘরে “হোম কোয়ারেন্টাইনে”
থাকার নির্দেশ দেওয়া হয়েছে। এদিকে কাপ্তাই উপজেলা নির্বাহী অফিসার আশ্রাফ আহমেদ রাসেল বুধবার(১৮মার্চ) এ প্রতিবেদকে বলেন,বিভিন্ন তথ্যমতে জানাযায় কাপ্তাই উপজেলায় ইতি মধ্যে ১মার্চ হতে ভারত,সৌদিআরব,ওমান,কাতার,সিঙ্গাপুর,আমেরিকা,মালয়েশিয়া,সুইডেন ও মায়েনমার হতে লোক কাপ্তাই এসেছে। এবং আমরা তাদের সকল তথ্য নিয়ে ১৪দিন যাবৎ হোম কোয়ারেন্টাইনে রাখা নির্দেশ দেয়া হয়েছে। এদিকে তারা যেন অবাদে বাহিরে ঘুরাফেরা না করে এ ব্যাপারে তাদের স্বাস্থ্য পরীক্ষার এবং দেখবাল করার জন্য উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা,ইউনিয়ন পরিষদ ও থানাকে অবহিত করা হয়েছে। এদিকে কাপ্তাই উপজেলা স্বাস্থ্য পঃপঃ কর্মকর্তা ডাঃ মাসুদ আহমেদ চৌধুরী বলেন,যারা বিদেশ হতে ইতি মধ্যে কাপ্তাই আগম করেছে। তারা জেন কোন করনে বাহিরে অবাদে চলাফেরা না করে কারও সাথে না মিশে,মুখে মাচ ব্যববহার করে এবং সাবান দিয়ে হাত পরিস্কার করার পরামর্শ প্রদান করে। এবং মাঠ পার্যায়ে স্বাস্থ্য কর্মীরা বিদেশ হতে আগতদের স্বাস্থ্য পরীক্ষা,সহ বিভিন্ন বিষয় পর্যবেক্ষণে কাজ করছে বলে উল্লেখ করেন। ১৪দিন পরে এদের মধ্যে কোন করোনা ভাইরাসের সংক্রমণ দেখা দিলে রাঙ্গামাটি তথা ঢাকা হতে হেলফ লাইনের মাধ্যমে যোগাযোগ করে চিকিৎসা দেওয়া বলে উল্লেখ করেন।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.