কবির হোসেন, কাপ্তাইঃ কাপ্তাই নতুনবাজার এলাকায় নিরাপদ খাদ্য ব্যবস্থাপনা ও জন সচেতনতামূল উপজেলা কমিটির (সোমাবার) সকালে নতুনবাজার এলাকায় পরিদর্শন করে। স্বাস্থ্য সচেতনতা,মেয়াউত্তীর্ণ,মূল্য তালিকা,পরিস্কার-পরিচ্ছন্নতা বিষয়ের উপর জনসচেতনতা ও আলোচনা করা হয়। এবং নিরাপদ খাদ্য ব্যবস্থাপনা কমিটির লোকজন এ সকল বিষয়ে সকল ব্যবসায়ীদের সচেতনতা বিষয়ে পরামর্শ প্রদান করা হয়।
তারা বলেন, ভোক্তা অধিকার সংরক্ষণ,আইন ২০০৯ অনুসারে ভোক্তারা যে কোন মুদি দোকান, রেস্টুরেন্ট,চা দোকান, ইত্যাদি নির্ধারিত মূল্যেও অধিক দোকানদার মূল্য বেশী নিলে মেয়াদ উত্তীর্ণ পন্য দোকানে পেলে,ভোক্তারা অভিযোগ করলে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে জরিমানা করা হবে। এবং ঐ জরিমানার ২৫% ভোক্তারা পাবে বলে উলেখ করেন।
এসময় উপজেলা খাদ্য নিরাপদ ব্যবস্থাপনা কমিটির সদস্য উপজেলা পরিষদ মহিলা ভাইসচেয়ারম্যান নুরনাহার বেগম,স্যানিটেশন ই›সপেক্টার মোঃ ইলিয়াছ, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা রিপু চাকাম,মহিলা বিষয়ক কর্মকর্তা সিথি চাকমা উপজেলা সদস্য সাংবাদিক কবির হোসেন ছাড়াও নতুনবাজার ব্যবসায়ী সমিতির সভাপতি সাগর চক্রবর্ত্তী,সম্পাদক প্রকৌশলী শামসুল আলম নুর মন্নাসহ অনেকেই উপস্থিত ছিলেন।