Wednesday, August 26

কাপ্তাই উপজেলা পরিষদের উদ্যোগে ২২০ জন চালকের মাঝে ত্রান সহায়তা প্রদান

0

কাপ্তাই প্রতিনিধি : কাপ্তাই উপজেলা পরিষদের উদ্যোগে উপজেলার নতুনবাজার সিএনজি চালক সমিতি, বড়ইছড়ি সিএনজি চালক সমিতি, কেপিএম সিএনজি চালক সমিতি এবং রাইখালী সিএনজি এবং জিপ চালক সমিতির ২২০ জন সদস্যের মাঝে ত্রান সহায়তা প্রদান করা হয়।

বৃহস্পতিবার (২ এপ্রিল) কাপ্তাই ইউনিয়ন পরিষদ কার্যালয়, বড়ইছড়ি সিএনজি অটো রিক্সা কার্যালয়, চন্দ্রঘোনা ও রাইখালী ইউনিয়ন পরিষদ কার্যালয়ে পর্যায়ক্রমে চালকদের হাতে উপজেলা পরিষদ চেয়ারম্যান মফিজুল হক, উপজেলা নির্বাহী কর্মকর্তা আশ্রাফ আহমেদ রাসেল, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান নাছির উদ্দিন এই ত্রান সহায়তা তুলে দেন। এসময় স্হানীয় জনপ্রতিনিধি এবং সমিতির নেতৃবৃন্দ উপস্হিত ছিলেন।

কাপ্তাই উপজেলা পরিষদ চেয়ারম্যান মফিজুল হক, উপজেলা নির্বাহী কর্মকর্তা আশ্রাফ আহমেদ রাসেল জানান, এই সংকটকালে যে সমস্ত চালকরা খু্বই দরিদ্র তাদের অন্য কিছু করার সামর্থ্য নাই তাদের এই সহায়তা প্রদান করা হয়েছে। তাঁরা জানান, পর্যায়ক্রমে বাকি সদস্যদের তালিকা করে সহায়তা প্রদান করা হবে

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.