Tuesday, August 25

কাপ্তাই উপজেলা প্রশাসনের আয়োজনে জাতির পিতার প্রতিকৃতিত্বে শ্রদ্বা নিবেদন

0

কাপ্তাই প্রতিনিধিঃ কাপ্তাই উপজেলা প্রশাসনের আয়োজনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে মঙ্গলবার(১৭মার্চ) উপজেলা প্রশাসনে আয়োজনে সকাল শাড়ে দশ টায় জাতীয় শহীদ মিনারে জাতীর পিতার প্রতিকৃতিত্বে ফুলদিয়ে শ্রদ্বা নিবেদন করেন, কাপ্তাই উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ মফিজুল হক.নির্বাহী অফিসার আশ্রাফ আহমেদ রাসেল, উপজেলা পরিষদ ভাইসচেয়ারম্যান মোঃ নাছির উদ্দিন, মহিলা ভাইস-চেয়ারম্যান উমেচিং মারমাসহ উপজেলার সকল অফিসার এসময় উপস্থিত ছিলেন।

পরে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ মফিজুল হক, নির্বাহী অফিসার আশ্রাফ আহমেদ রাসেল, অতিরিক্ত পুলিশ সুপার জুনায়েত কাউছার ও উপজেলা আ’লীগ সভাপতি অংসুইছান চৌধুরীসহ প্রমুখ।
এসময় মুক্তিযোদ্বা, পুলিশ প্রশাসন, শিক্ষা প্রতিষ্ঠান, কাপ্তাই প্রেসক্লাব, ইসলামিক ফাউন্ডেশন, বিদ্যুৎ, সকল ইউপি পরিষদসহ বিভিন্ন প্রতিষ্ঠান জাতির পিতার প্রতিকৃতিত্বে ফুল দিয়ে শ্রদ্বানিবেদন করেন।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.