কাপ্তাই উপজেলা প্রাঃশিক্ষা পর্যায়ে শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হয়েছে মাহবুবে ইলাহী

0

কাপ্তাই প্রতিনিধিঃ রাঙ্গামাটি জেলার কাপ্তাই উপজেলার ২০২৪সালে জাতীয় প্রাঃ শিক্ষা পর্যায়ে শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হয়েছে মো.মাহবুবে ইলাহী। মাহাবুব ইলাহী রাইখালী ইউনিয়ন কালামাইশ্যা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক পদে কর্মরত রয়েছে। কাপ্তাই উপজেলা প্রাথমিক শিক্ষক পদক কমিটির সভাপতি উপজেলা নির্বাহী অফিসার মো.মহিউদ্দিন ও সদস্য সচিব প্রাথমিক শিক্ষা অফিসার সেলিনা আখতার নির্বাচিত করে। এছাড়া উক্ত প্রধান শিক্ষক ২০১৭সালে উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ নিবেদিত শিক্ষক পদে নির্বাচিত হয়। এবং উপজেলা পর্যায়ে বিভিন্ন ক্যাটাগরিতে সহকারী শিক্ষক উক্যথে মারমা,মোসাম্মাৎ কামরুন নাহার বেগম( শ্রেষ্ঠ সহকারী শিক্ষিকা),মিসেস মুন্না দে(শ্রেষ্ঠ প্রাঃবিঃ চিৎমরম), ও শ্রেষ্ঠ কাব শিক্ষক ফেরদৌস আক্তার (প্রাধান শিক্ষক হরিনছড়া মুখ)কে নির্বাচিত করা হয়।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.