Thursday, August 20

কাপ্তাই উপজেলা বিএনপির নতুন কমিটি গঠন সভাপতি লোকমান,সম্পাদক ইয়াছিন মামুন

0

কাপ্তাইপ্রতিনিধিঃ বাংলাদেশ জাতীয়তাবাদি দল রাঙ্গামাটি জেলা বিএনপির সভাপতি আলহাজ্ব মোঃ শাহ আলম সাধারন সম্পাদক দীপেন তালুকাদ দীপু ও সাংগঠনিক সম্পাদক এ্যাডঃ সাইফুল ইসলাম পনির যৌথ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানান, কাপ্তাই উপজেলার ৭সদস্য বিশিষ্ঠ নতুন কমিটির নাম ঘোষনা করা হয়।

কাপ্তাই উপজেলা নতুন কমিটির সভাপতি লোকমান আহমেদ,সহসভাপতি ২জন জাফর আহমেদ স্বপন, হারুনুর রশিদ হারুন, সাধারন সম্পাদক মোঃ ইয়াছিন মামুন,যুগ্নসম্পাদক আবু বক্কর ছিদ্দিক,সাংগঠনিক উথোয়াই মং মারমা,সহসাংগঠনিক আবু হাসান রক্সি। পরবর্তীতে পূর্নাঙ্গ কমিটি ঘোষনা করা হবে বলে জেলা কমিটি জানান।

উল্লেখ্য ৬মার্চ২০২০ইং তারিখ রাঙ্গামাটি জেলা বিএনপির কার্যালয়ে সম্মেলন অনুষ্ঠিত হয়। এদিকে কাপ্তাই উপজেলা বিএনপির নতুন কমিটির সভাপতি লোকমান আহমেদ জানান,আপোষহিন নেত্রী বেগম খালেদার জিয়ার অবিলম্বে মুক্তি কামনা করেন।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.