কাপ্তাই উপজেলা স্বেচ্ছাসেবক দলের ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

0

কাপ্তাই প্রতিনিধি: কাপ্তাই উপজেলা স্বেচ্ছাসেবক দলের ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে। মঙ্গলবার (২০আগস্ট) বিকাল সাড়ে তিনটায় উপজেলা মিলনায়তনে উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জাকির হোসেন এর সভাপতিত্বে অনুুষ্ঠিত হয়। আলোচনা সভা ও প্রতিষ্ঠাবার্ষিকীতে প্রধান অতিথি ছিলেন রাঙ্গামাটি জেলা বিএনপির সভাপতি ডাঃ রহমত উল্যাহ। স্বাগত বক্তব্য রাখেন মায়ারাম তঞ্চাঙ্গা ওয়াগ্গা ইউনিয়ন বিএনপির সম্পাদক ও আবদুল্লা আল মামুন অপু আহবায়ক কর্ণফুলী কলেজ ছাত্রদল আহবায়ক। বক্তব্য রাখেন একরাম হোসেন সাবেক সভাপতি ওয়াগ্গা ইউনিয়ন বিএনপি, উপজেলা ছাত্রদল আহবায়ক মো.ইব্রাহিম, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোহাম্মদ রফিকুল ইসলাম,উপজেলা শ্রমিকদল সম্পাদক আব্দুল্লাহ আল নাহিয়ান ডালিম,উপজেলা মহিলা দল সভাপতি পারুল আক্তার, যুবদল সদস্য সচিব ইব্রাহিম হাবিব মিলু। এবং বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন রাঙ্গামাটি জেলা বিএনপির যুগ্নসম্পাদক মো.দিলদার হোসেন, কাপ্তাই উপজেলা বিএনপির সভাপতি লোকমান আহমেদ,সহ-সভাপতি জাফর আহমেদ স্বপন,সাধারন সম্পাদক ইয়াছিন মামুন,যুগ্নসম্পাদক আবু বক্কর ছিদ্দিক আবু,সাংগঠনিক সম্পাদক উথোয়াই মং মারমাসহ প্রমুখ। এসময় স্বেচ্ছাসেবক দলের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.