Friday, August 21

কাপ্তাই কমিনিটি পুলিশিং ফোরামে মাদক ক্রয় বিক্রয় করলে ঝাপটে ধরে খবর দিন

0

কাপ্তাই প্রতিনিধি ঃ মাদক ক্রয় বিক্রয় করলেই ঝাপটে ধরে আমাদের খবর দিন। আমরা ওদের ব্যবস্থা নিব। পুলিশ জনাত-জনতাই পুলিশ কমিউনিটি পুলিশিং ফোরাম কাপ্তাই থানার পুলিশ ও কমিনিটি পুলিশিং এর আয়োজনে নতুনবাজার রাজধানী ক্লাবের পাশে আলোচনা সভা ও মত বিনিময় প্রধান অতিথি কাপ্তাই থানার অফিসার ইনচার্জ মোঃ নাসির উদ্দিন উপরোক্ত বক্তব্য রাখেন। কাপ্তাই কমিনিটি পুলিশিং ভারপ্রাপ্ত সভাপতি মহি উদ্দিন পাটোয়ারী বাদলের সভাপতিত্বে এবং সদস্য এম নুরু উদ্দিন সুমনের সঞ্চালনায় বৃহস্পতিবির(৫মার্চ) বিকাল ৫টায় নতুন বাজারে এসময় বক্তব্য স্বাগত বক্তব্য রাখেন, কাপ্তাই পুলিশ ফাঁড়ির ইনচার্জ আতাউল হক চৌধুরী,কাপ্তাই প্রেসক্লাবের সভাপতি মোঃ কবির হোসেন,এসআই পীযুষ কান্তি দাশ,কাপ্তাই নতুন বাজার বণিক সমিতির সভাপতি মোঃ জয়নাল আবেদীন,সম্পাদক মোঃ একরামুল হক,সাবেক সভাপতি সাগর চক্রবর্ত্তী, কমিনিটি পুলিশিং সদস্য মোঃ ইউসুফ, ইউপি সদস্য সজিবুর রহমান,সিরাজু মোল্লা ও মালেক ফকিরসহ প্রমুখ। সভায় মাদক কে না বলুন এবং মাদক থেকে দূরে রাখা এবং কোন সমস্যা হলে ৯৯৯ নাম্বারে কল করার আহবান জানান। কমিনিটি পুলিশিং ফোরামে মাদক ক্রয় বিক্রয় করলে ঝাপটে ধরে খবর দিন

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.