কাপ্তাইপ্রতিনিধিঃ কাপ্তাই ইউনিয়ন পরিষদ ও করোনা ভাইরাস প্রতিরোধ কমিটির আয়োজনে বৃহস্পতিবার(২৬মার্চ) সকাল ৯টায় কাপ্তাই ইউনিয়ন এলাকায় ফায়ার সার্ভিসের মাধ্যমে বিভিন্ন এলাকায় কিটনাশক ঔষধ ছিটানো হয়।
এদিকে কাপ্তাই ইউপি চেয়ারম্যান প্রকৌশলী আব্দুল লতিফ বলেন,নভেল করোনা ভাইরাস সচেতনতায় আমরা সব সময় পরিস্কার পরিচ্ছন্নতা থাকব, সাবান দিয়ে হাত পরিস্কার পরিচ্ছন্নতা করব । সকলে সরকারের নিয়ম ও সাবধানতা মানার জন্য আবেদন করেন।
তিনি বলেন,কাপ্তাইয়ের বিভিন্ন গুরুত্বরপূর্ণ এলাকায় সচেতনমূলক লিফলেট বিতরণ,দেড় হাজার মাক্স বিতরণ,সাবান,পানির ড্রাম ও টিস্যু বিতরণ করা হয়।
এসময় কাপ্তাই উপজেলা পরিষদ ভাইসচেয়ারম্যান মোঃ নাছির উদ্দিন,সাবেক ইউনিয়ন আ’লীগ সভাপতি সাগর চক্রবর্ত্তী, সাংগঠনিক সম্পাদক আক্তার আলম,নতুনবাজার কমিটির সাধারন সম্পাদক একরামুল হক,আ’লীগ নেতা মোস্তাক আহমেদ,ও উপজেলা ছাত্রলীগ সভাপতি এম নুর উ্িদ্দন সুমনসহ প্রমুখ উপস্থিত ছিলেন।