কাপ্তাই প্রতিনিধিঃ কাপ্তাই উপজেলা স্যানিটারী ইন্সপেক্টর ও বাজার পরিদর্শনকারী মোঃ ইলিয়াছ সোমবার (১৬মার্চ) কাপ্তাই কেপিএম এলাকার কলাবাগান নামকস্থানে ৭/৮টি দোকান পরিদর্শন কালে মেয়াদউত্তীর্ণ কোমল পানীয়, বিস্কুটসহ বিভিন্ন কিছু জব্দ করা হয়।এবং ইহা জনসাধারনের উপস্থিতে ধবংস করা হয়। এছড়া নিরাপদ খাদ্য আইন ২০১৩ স্বাস্থ্য শিক্ষা নিয়ে আলোচনা করা হয়। বাজার পরিদর্শনকারী মোঃ ইলিয়াছ বলেন, ইতি মধ্যে উপজেলার বেশ কিছু দোকান পরিদর্শন করে অনিয়ম ও পরিক্ষা-নিরিক্ষা করার পর ভেজাল পাওয়া যায়। এবং খাদ্য আইনে ভেজাল কারির বিরুদ্বে ভোক্তা আইনে জেলা পর্যায়ে মামলা দায়ের করা হয়েছে। তাই ভেজাল কারিকে সব সময় সাবধান থাকার আহবান জানান।