Tuesday, August 18

কাপ্তাই চিৎমরম যুবলীগ নেতাকে ঘর থেকে ডেকে গুলি করে হত্য

0

কাপ্তাই প্রতিনিধি : কাপ্তাই উপজেলার ০৩ নং চিৎমরম ইউপি এলাকাধীন হেডম্যান পাড়া নামক জায়গায় গতকাল বুধবার(১ এপ্রিল) রাত ১১ টায় সন্ত্রাসীদের গুলিতে ০৩ নং চিৎমরম ওয়ার্ড যুবলীগের সহ সভাপতি উসুই প্রু মারমা নিহত হন।

স্হানীয়রা জানান, সন্ত্রাসী থাকে ঘর থেকে ডেকে নিয়ে কয়েকশ গজ দূরে ব্রাশ ফায়ার করে এবং ঘটনাস্থলে তাঁর মৃত্যু হয়। তার স্ত্রী এবং ৫ বছরের এক ছেলে রয়েছে। চন্দ্রঘোনা থানার ওসি আশরাফ উদ্দিন ঘটনার সত্যতা স্বীকার করে জানান, তার থানা এলাকার আওতাধীন চিৎমরম হেডম্যান পাড়া নামক স্হানে একদল উপজাতী সন্ত্রাসী বুধবার রাত ১১ টায় ইউনিয়ন যুবলীগ নেতা উসুই প্রু মারমাকে ঘর থেকে ডেকে নিয়ে গুলি করে হত্যা করে।

এদিকে ঘটনার পর পর রাংগামাটি জেলা পরিষদ সদস্য প্রকৌশলী থোয়াইচিং মং মারমা, কাপ্তাই সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জুনায়েত কাউসার, চন্দ্রঘোনা থানার ওসি আশরাফ উদ্দিন, কাপ্তাই উপজেলা আ’লীগের সভাপতি অংসুইছাইন চৌধুরী, উপজেলা যুবলীগের সভাপতি উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান নাছির উদ্দিন সহ পুলিশ, সেনা ও বিজিবির সদস্যরা ঘটনাস্থলে উপস্হিত হন এবং নিহতের মরদেহ উদ্ধার করে রাত ৩ টায় চন্দ্রঘোনা থানায় নিয়ে আসেন।

এই প্রতিবেদন লিখা পর্যন্ত সকাল ১০ টায় থানায় কেউ অভিযোগ করেন নাই বলে চন্দ্রঘোনা থানার ওসি নাছির উদ্দিন জানান। নিহতের মরদেহ বৃহস্পতিবার ময়না তদন্তের জন্য সকালে রাঙ্গামাটি জেনারেল হাসপাতাল এ প্রেরণ করা হয়েছে।

এদিকে কাপ্তাই উপজেলা আ’লীগ সভাপতি অংসুইছাইন চৌধুরী, সাধারণ সম্পাদক ইব্রাহীম খলিল, উপজেলা যুবলীগের সভাপতি নাছির উদ্দিন, সাধারণ সম্পাদক তানভীর আহমেদ ছিদ্দিকী এই ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে বলেন,পাহাড়ের অবৈধ অস্ত্রধারীরা এই ঘটনা ঘটিয়েছি। তাঁরা দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন এবং অবৈধ অস্ত্র উদ্ধারে প্রশাসনের প্রতি জোর দাবি জানান।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.