কাপ্তাই প্রতিনিধি : করোনা ভাইরাস সংক্রমন প্রতিরোধে উপজেলা পরিষদ ও উপজেলা প্রশাসনের উদ্যোগে ফায়ার সার্ভিসের সহায়তায় সোমবার(৩০ মার্চ) উপজেলার বিভিন্ন স্থানে ছিটানো হলো জীবানুনাশক স্প্রে। কাপ্তাই পানি বিদ্যুৎ কেন্দ্র, নতুনবাজার, বড়ইছড়ি, উপজেলা সদর এলাকা সহ বিভিন্ন এলাকায় এই জীবানুনাশক স্প্রে ছিটানো হয়। এইসময় কাপ্তাই উপজেলা পরিষদ চেয়ারম্যান মফিজুল হক, উপজেলা নির্বাহী কর্মকর্তা আশ্রাফ আহমেদ রাসেল সহ ফায়ার সার্ভিসের কর্মকর্তারা উপস্হিত ছিলেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আশ্রাফ আহমেদ রাসেল জানান, এই মূহুর্তে এই সংক্রমণ ব্যধি হতে মুক্ত থাকতে হলে পরিস্কার পরিচ্ছন্নতার কোন বিকল্প নাই।
উপজেলা পরিষদ চেয়ারম্যান মফিজুল হক জানান, জনগণ সচেতন হলে এই মহামারি হতে আমরা রক্ষা পেতে পারি।