কাপ্তাই প্রতিনিধি:লাগাতার ভারী বর্ষণে কাপ্তাই হ্রদের পানি বৃদ্বি পাওয়ার সাথে রাঙ্গামাটি জেলা ব্যতিত অন্যান্য উপজেলায় বেড়েছে স্পিলওয়ে ছাড়া আতঙ্ক । ও নানা বিভ্রান্তি মুলক উড়ো কথাবার্তা। কাপ্তাই জলবিদ্যুৎ কেন্দ্র হতে কোন ঘোষনা না দেয়া পযন্ত কারো কান কথা না শুনার আহবান জানান কাপ্তাই জল বিদ্যুৎকেন্দ্র ব্যবস্থাপক। লাগাতার ভারী বর্ষণে কাপ্তাই হ্রদের পানি বৃদ্বি পাওয়ার সাথে বেড়েছে জল বিদ্যুৎকেন্দ্রদের উৎপাদন। চট্রগ্রাম, রাউজন, রাঙ্গুনিয়াসহ বিভিন্ন নিচু উপজেলা হতে একাধিকবার ফোন করে জানতে চাচ্ছে স্পিলওয়ে বা জল বিদ্যুৎকেন্দ্রদের কপাট খুলছে কিনা বা কখন খুলবে। এ নিয়ে ফেসবুকে নানা রকম বিভ্রান্তিমূলক পোষ্ট করে সকলের মাঝে আতঙ্ক ছড়ানো হচ্ছে। বৃহস্পতিবার (২২আগস্ট) বিকাল ৩টায় কাপ্তাই কর্ণফুলী জল বিদ্যুৎকেন্দ্রদের ব্যবস্থাপক এটিএম আব্দুজাহের জানান লেকে পানি বৃদ্বি পেয়ে ঠিক কিন্ত স্পিলওয়ে ছাড়ারমত সে পরিমাণ পানি এখানো হয়নি। হ্রদে পানি আছে ১০৪মীনস সি লেভেল বা ফুট। আমাদের ধারণক্ষমতা আছে ১০৮ হতে ১০৯ফুট পযন্ত। জদি পানি অতিমাত্রায় ধারণক্ষমতার চেয়ে বেশি বৃদ্বি পায় তাহলে আমরা প্রশাসনের সাথে আলাপ আলোচনা, চিঠি বা মাইকিং করে তা জানিয়ে দিব। তিনি আরোও জানান ফেসবুকে দেখেছি নানাজনে বিভ্রান্তিমূলক কথা লেখে মানুষের মাঝে আতঙ্ক ছাড়াচ্ছে। যা একে বারে ঠিক না। বর্তমানে কাপ্তাই জল বিদ্যুৎকেন্দ্রদের ৫টি ইউনিট হতে সর্বোচ্চ ২১১মেগাওয়াট বিদ্যুৎউৎপাদন হচ্ছে। ১নং ইউনিট হতে ৪৫,২নং৪০,৩নং৪৬,৪নং৪০ও ৫নং ইউনিট হতে ৪০মেগাওয়াট বিদ্যুৎউৎপাদন হচ্ছে।