কাপ্তাইপ্রতিনিধিঃ করোনা ভাইরাস সংক্রামণ প্রতিরোধে ঘরে বসা কর্মহীন ,অসহায়,দুস্থ লোকদের মাঝে কাপ্তাই জাকির হোসেন স-মিল মালিক মোঃ আদিল হোসেনের পক্ষে বুধবার(১এপ্রিল) সকাল ১০টায় সামাজিক দুরত্ব বজায় রেখে শতাধীক লোকদের মাঝে চাল,ডাল,আলু,পিয়াজ ও তৈল বিতারণ করা হয়।
মালিকের পক্ষে ত্রাণসমাগ্রী বিতরণ করেন,মোঃ ফারুক খান। এসময় উপস্থিত ছিলেন,বিশিষ্ঠ ব্যবসায়ী মোঃ সেকান্দার হোসেন,মোঃ ইউসুফ,আব্দুল মজিদ লালাসহ প্রমুখ। মোঃ ফারুক খাঁন বলেন,জাকির হোসেন সমিলের মালিকের পক্ষে এলাকার দুস্থদের মাঝে এ ত্রাণসামগ্রী বিতরণ করা হয়।