Monday, August 17

কাপ্তাই জাতীয় উদ্যানে স্মার্ট পেট্রোলিং বিষয়ক ৫ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা শুরু

0

কাপ্তাই প্রতিনিধি: পার্বত্য চট্রগ্রাম দক্ষিন বন বিভাগের আয়োজনে কাপ্তাই জাতীয় উদ্যানের স্মার্ট পেট্রোলিং বিষযক ৫ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা সোমবার(১৫ জুন) হতে কাপ্তাই বন বিভাগের বনফুল রেস্ট হাউজ এ শুরু হয়েছে। রাংগামাটি অঞ্চলের বন সংরক্ষক ছানাউল্যা পাটওয়ারী প্রধান অতিথি হিসাবে উপস্হিত থেকে এই কর্মশালার উদ্বোধন করেন।

কাপ্তাই রেন্জ কর্মকর্তা মাহাবুব উল আলম এর সঞ্চালনায় পার্বত্য চট্রগ্রাম দক্ষিন বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মো: রফিকুজ্জামান শাহ্ এর সভাপতিত্বে এই সময় বিশেষ অতিথি হিসাবে উপস্হিত ছিলেন কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা আশ্রাফ আহমেদ রাসেল, পার্বত্য চট্রগ্রাম দক্ষিন বন বিভাগের সহকারী বন সংরক্ষক মোস্তাফিজুর রহমান। কর্মশালায় প্রধান প্রশিক্ষকের দায়িত্ব পালন করছেন চাইনিজ একাডেমি অফ সাইন্স এর বন্য প্রাণী অপরাধ বিশেষজ্ঞ ড: নাছির উদ্দিন। কর্মশালায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখন কাপ্তাই রেন্জের সি এম সির সভাপতি কাজী মাকসুদুর রহমান বাবুল।

কর্মশালায় বক্তাগন বলেন, স্মার্ট পেট্রোল এর মাধ্যমে বন, বন্যপ্রাণী এবং প্রাকৃতিক সম্পদ বিষয়ে মোবাইলে তথ্য নিয়ে অতি সহজে তথ্য আদান প্রদান করতে পারবেন। এইছাড়া এই স্মার্ট পেট্রোল মাধ্যমে হাতির আনাগোনা সহজে নিরুপম করা যাবে ।

কর্মশালায় পার্বত্য চট্রগ্রাম দক্ষিন বন বিভাগের আওতাধীন ১৫ জন বিট কর্মকর্তা ও সহকারী বিট কর্মকর্তারা অংশ নেন।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.