Sunday, November 8

কাপ্তাই ডংনালা বন্যহাতির করণ মৃত্যু

0

ডংনালা ধানের জমিনের মধ্যে বন্যহারিত মৃর্ত দেহ পড়ে আছে

কবির হোসেন, কাপ্তাইঃ কাপ্তাই রাইখালী ডংনালা ল¤¦াঘোনা নামক এলাকায় ধানের জমিনের মধ্যে রহস্যজনক ভাবে একটি বন্যহাতির করণ মৃত্যু হয়েছে। কাপ্তাই পাল্পউড বাগান বিভাগের আওতাধীন এলাকায় উক্ত ঘটনাটি ঘটে। এলাকার লোকজন জনান,গভীর রাতে মা হাতিটি পাশ্ববর্তী জঙ্গলের মধ্যে সারারাত চিৎকার ও চেচামেচি করে।

(শনিবার)ভোরে জঙ্গলের পাশ্ববর্তী ধানের জমিনের মধ্যে হাতিটির মৃর্ত দেহ দেখতে পেড়ে বন বিভাগের লোকজনকে খবর দেয় বলে এলাকার লোকজন মন্তব্য করেন। মৃত হাতিটির উচ্চতা প্রায় সাতফুট এবংদৈঘ্য প্রায় ১০হতে ১২ফুট পযন্ত বলে লোকজন জানান।

রাইখালী রেষ্টশন কর্মকর্তা আব্দুল হক ওবাঙাল হালিয়া বন কর্মকর্তা কনক বড়ুয়া জানান, বন্যহাতিটির কিভাবে মৃত্যু হয়েছে আমরা তা জানিনা। আমরা বিভিন্ন তথ্য নিচিছ কি ভাবে হাতিরটি মৃত্যু হল।

এদিকে রাইখালী ইউপি চেয়ারম্যান সায়ামং মারমা জানান মনে হচেছ খ্যাদ্য বিষক্রীড়ার কারন বলে তিনি মন্তব্য করেন। কাপ্তাই পাল্পউড বাগান বিভাগীয় কর্মকর্তা মোহাম্মদ রুলহ আমিন ঘটনাস্থলে ছুটে যান তিনি বলেন, কেন বা কি কারনে বন্য মা হাতিটির মৃত্যু হয়েছে আমি তা জানিনা। তবে আমাদের লোকের মাধ্যমে এবং প্রাণী সম্পাদ কর্মকর্তার পোষ্টমর্টেমের তদন্তের মাধ্যমে জানা যাবে বলে উলে­খ করেন।

কাপ্তাই উপজেলা প্রাণী সম্পাদ কর্মকর্তা তাহামিনা আরজু বলেন, পোষ্টমর্টের মাধ্যমে পরীক্ষা-নিরিক্ষা করছি পরে জানতে পাড়ব কি কারনে বন্যহারিটির মৃত্যু হয়েছে।বন বিভাগের লোকজন পরে হাতিটিকে মাটির নীচে চাপা দিয়ে ধাপন করে।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.